,

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘রেডিও ক্যাপিটাল’

news-image

নিউজ ডেস্ক : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের আরেকটি মিডিয়া প্রতিষ্ঠান রেডিও ক্যাপিটাল আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ বাণিজ্যিক সম্প্রচারে এলো। এখন থেকে এফএম ৯৪.৮ ব্যান্ডের মাধ্যমে সংবাদ ছাড়াও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান শুনতে পারবেন শ্রোতারা।

আজ সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) রেডিও ক্যাপিটালের উদ্বোধন করা হয়।

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান কেক কেটে আনুষ্ঠানিকভাবে রেডিওটির বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন করেন। এ সময় রেডিও ক্যাপিটালের সাফল্য কামনা করে সবাইকে শুভেচ্ছাও জানান তিনি।

২০১৬ সালের নভেম্বর থেকেই এফএম ৯৪.৮ ব্যান্ডের মাধ্যমে রেডিওটি শুনতে পারছিলেন শ্রোতারা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কার্যালয় থেকে রেডিও ক্যাপিটালের সম্প্রচার হচ্ছে। ২৪ ঘণ্টার বিরতিহীন আয়োজন শুনতে অনলাইনে সার্চ করতে হবে www.radiocapital.fm লিংকে।

অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফ‍া কামাল, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব উপস্থিতি ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম বলেন, বসুন্ধরা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান সফলতার শীর্ষে অবস্থান করছে। গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের দিক-নির্দেশনায় অন্য প্রতিষ্ঠানগুলোর মতো রেডিও ক্যাপিটালও সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবে।

কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আজ রেডিও ক্যাপিটাল যাত্রা শুরু করলো। যা হলো জয়যাত্রা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রথমে থাকার জন্য এসেছে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বাকি পাঁচ মিডিয়া প্রতিষ্ঠান হচ্ছে- দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা