,

এই বছরই এনগেজমেন্ট সোনাক্ষীর, কিন্তু পাত্র কে?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বিভিন্ন মহলে এখন সোনাক্ষীকে নিয়ে জোর আলোচনা। শোনা যাচ্ছে যে এই বছরই এনগেজমেন্টটা সেরে ফেলবেন এই নায়িকা। এমনিতে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপন রেখেছেন সোনাক্ষী। একটি ভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এনগেজমেন্টের অনুষ্ঠানটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু পাত্রটি কে?

বহুদিনের বন্ধু বান্টি সচদেবকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সোনাক্ষী বলে গুজব। যদিও দু’জনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি কখনও কিন্তু বেশ অনেকদিন ধরেই বান্টি ও সোনাক্ষীকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে। এর আগে বহুদিন সুস্মিতা সেনের সঙ্গে ডেটিং করেছেন বান্টি। সোনাক্ষীর এনডর্সমেন্ট ডিল ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

ওদিকে একটা সময় অর্জুন কাপূরকে ডেট করছিলেন সোনাক্ষী বলে শোনা গিয়েছিল। কিন্তু আপাতত জল্পনা এটাই যে প্রেমটা তিনি বান্টির সঙ্গেই করছেন এবং এই বছরই সম্পর্ককে মজবুত করবেন এনগেজমেন্টের মাধ্যমে। বান্টি অবশ্য এর আগে বিয়ে করেছিলেন অম্বিকা চৌহানকে। চার বছর পরে সেই বিয়ে ভেঙে যায়।

তার পরে বহু নায়িকার সঙ্গেই বান্টিকে জড়িয়ে গসিপ ছড়ায় বলিউডে। সুস্মিতা সেন ছাড়াও দিয়া মির্জার সঙ্গে তিনি এক সময় ডেটিং করতেন বলে শোনা গিয়েছিল। ওই সময়েই নেহা ধুপিয়ার সঙ্গেও তাঁর নাম জড়ায়। এর পরেই নাকি দিয়া বান্টির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেন। বান্টি আবার সমীরা রেড্ডিকেও মাঝখানে ডেটিং করেছেন বলে শোনা গিয়েছে। সব মিলিয়ে বান্টিকে গসিপ কিং বলাই যায়।

সত্যিই কি এই রকম একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবেন সোনাক্ষী? নাকি বান্টির সম্পর্কে যা যা শোনা যায় তার অনেকটাই সত্যি নয়? তবে একটা কথা ঠিক, সোনাক্ষী তাঁর পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না। আর যে-সে মানুষের হাতে মেয়েকে তুলে দেওয়ার পাত্র নন শত্রুঘ্ন সিংহ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১