,

আসিফের গান কপি করলেন অস্কারজয়ী এ আর রহমান!

news-image

বিনোদন প্রতিবেদক : অস্কার বিজয়ী বলিউডের মিউজিক ডিরেক্টর এ আর রহমান ‘তুমি নেই বলে’ গানের কপি করেছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

সোমবার আসিফ তার ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন। তবে এ আর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি আসিফ। কোনো ঝামেলা না করারও ঘোষণা দিয়েছেন তিনি।

আসিফের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, ২০০৩ সালে বাংলাদেশের গায়ক প্রীতমের কথা ও সুরে গাওয়া ‘তুমি নেই বলে’ গানটি সরাসরি কপি করেছেন এ আর রহমান। বলিউড সিনেমা ‘ওকে জানু’ তে ‘তু জো নেহি’ শিরোনামের গানটিই আসিফের গাওয়া ‘তুমি নেই বলে’ গানের কপি।

আসিফ লিখেছেন, “আজ রাতে এক বন্ধু তার পছন্দের একটা গান শোনালো। সিনেমার নাম ‘ওকে জানু’। গানের টাইটেল ‘তু জো নেহি’। মিউজিক করেছেন শ্রদ্ধেয় এ আর রহমান। ২০০৩ সালে প্রীতমের কথা সুরে আমার গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির সরাসরি কপি। খারাপ লাগেনি, কোনো ঝামেলাও করবো না। বরং গর্বিত, কারণ এ আর রহমান স্যারের ‘দিলসে’ গানটা আমি ‘ক্ষ্যাপা বাসু’ ছবিতে কপি গেয়েছি, কিংবা বাধ্য হয়ে গাইতে হয়েছে।”

তিনি আরও লিখেন, “মাইক্রোফোনের সামনে দাঁড়াবো আগামী সপ্তাহে। তারপরের সিনেমা দেখতেই থাকবে আসিফিয়ানরা। ২০১৭ হবে একান্তই আমার। ইতিহাস বদলে দেয়ার জন্য নয়, ইতিহাস সৃষ্টির জন্য গাইবো। আমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সেরা চ্যালেঞ্জ ২০১৭। ফুরিয়ে না যাওয়া আসিফের প্রমাণের বছর, বেশি দিন অপেক্ষা করতে হবে না, বারুদে দেশলাইয়ের আগুন প্রয়োজন হবে না, এমনিতেই জ্বলবে।”

আসিফের গাওয়া গানের ভিডিও

 

এ আর রহমানের গাওয়া গানের ভিডিও

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের