,

আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলেই নাসিরনগরে হামলা – সুলতানা কামাল

news-image

আমিরজাদা চৌধুরী : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলেই নাসিরনগরে হিন্দু-পল্লীতে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে। এ জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে এ কোন্দল নিরসন করতে হবে। তিনি আরো বলেন, এখনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও শংকা রয়েছে। তবে এ শংকা দূর করতে হলে যারা সংখ্যাগুরু মুসলমান তাদের এগিয়ে আসতে হবে। আর এ ঘটনার সু-বিচার না হলে তাদের মধ্য ভয় কাটবে না। তিনি সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আমির জামান, সমাজকর্মী লাম-ইয়া মোস্তাকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের