,

চীনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিল রাশিয়া, উদ্বিগ্ন ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :চীনকে অত্যাধুনিক এসইউ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে রাশিয়া। ২৫ ডিসেম্বর দুটি সুখোই ৩৫ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদপত্র পিপল’‌স ডেইলি। আর তাতে ভারত আরো চাপে পড়ে গেল। রাশিয়ার যুদ্ধবিমান এস ইউ ৩০ ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। পঞ্চম প্রজন্মের এস ইউ ৩৫ তারই উন্নত সংস্করণ।
চীনকে যাতে এই যুদ্ধবিমান দেয়া না হয়, তার জন্য অনেক দেশই তদ্বির করেছে। ভারতও নাকি ছিল সেই তালিকায়। তাই দু বছর ধরে সরবরাহ নিয়ে টালবাহানা জারি রেখেছিল মস্কো। সম্প্রতি হুয়াই এয়ার শো–তে নিজস্ব প্রযুক্তিতে তৈরি জে ২০ যুদ্ধবিমানের প্রদর্শনী করেছে চীন। রাশিয়ার ভয়, হয়ত চীন এবার সুখোই ৩৫–এর কেনার চুক্তি বাতিল করবে। বিপুল খরচ করে চীন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে।
সূত্রের খবর, নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক জে ১৫ যুদ্ধবিমান সেনেবাহিনীতে যুক্ত করেছে তারা। জে ২০ তারই উন্নত সংস্করণ। তবে অনেকেই বলছেন, মস্কোর সঙ্গে বেইজিং–এর নতুন করে সুসম্পর্ক তৈরি হচ্ছে। সেই কারণেই এবার তাদের এস ইউ ৩৫ যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে মস্কো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের