,

প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন সোনম!

news-image

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনম কাপুর। তখন রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জনে খবরে এসেছিলেন এ অভিনেত্রী। এরপর কারো সঙ্গে তার সম্পর্কের কথা আর শোনা যায়নি।

 
কিন্তু গত বছর আবারো সোনমের প্রেমের গুঞ্জন ওঠে। শোনা যায়, বন্ধু আনন্দ আহুজার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সোনম।

এদিকে অন্যান্য তারকাদের মতো ইন্সটাগ্রামে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সোনম। আনন্দ আহুজা ও তার একটি ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা, শুভ নববর্ষ, কিপ ইট রিয়েল’। এই পোস্টটি করার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে কানাকানি। ধারণা করা হচ্ছে, এ ছবির মাধ্যমে আনন্দ আহুজার সঙ্গে সোনম তার প্রেমের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
গত বছর আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে দেখা গেছে সোনমকে। সর্বশেষ অনিল কাপুরের জন্মদিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন আনন্দ। হঠাৎ সোনম-আনন্দের এমন ঘনিষ্ঠতা অনেকেই অন্যভাবে দেখছেন। তাই তাদের ঘিরে প্রেমের গুঞ্জনটাও চলছে বেশ জোরেসোরেই। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন নীরজা অভিনেত্রী। এমনকি এ বিষয়ে মিডিয়ায় টু শব্দটিও করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের