,

জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, গাইবান্ধার ক্ষমতাসীন দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনা প্রমাণ করে জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ।

তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বলতার কারণে এম‌পি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা খুন হচ্ছে। কারো জীবনের স্বাভা‌বিক মৃত্যুর গ্যারা‌ন্টি নাই।

আজ সোমবার বেলা এগারোটায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এম‌পি লিটন হত্যায় বিএন‌পি-জামায়াত জ‌ড়িত সরকার দলীয় নেতাদের এমন মন্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার বরাবরই নিজেদের অপকর্ম অন্যদের উপর চা‌পিয়ে দেয়। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়।

তিনি বলেন, দলীয় স্বার্থে সরকার আইনশৃংখলা বাহিনীকে ব্যবহার করছে। এ কারণে জনগণ তো বটেই এমপিরাও এখন নিরাপত্তাহীনতায় রয়েছে।

বিএনপি মহসচিব বলেন, সরকারের দুর্বলতার কারণে এম‌পি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা খুন হচ্ছে। কারো জীবনের স্বাভা‌বিক মৃত্যূর গ্যারা‌ন্টি নাই।

ফখরুলের অভিযোগ, সরকার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে। তাদের স্বাভাবিক কর্মকাণ্ডও করতে দিচ্ছে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ‌সি‌নিয়র যুগ্ম মহাসচিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপ‌তি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন পাইলট, আবু আল আতিক হাসান মিন্টু, নাজমুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মেহবুব মাছুম শান্ত,দফতর সম্পদক আব্দুস সাত্তার পা‌টোয়ারী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা