,

এমপি লিটনের লাশ বামনডাঙ্গায়

news-image

গাইবান্ধা প্রতিনিধি : দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মরদেহ বামনডাঙ্গায় পৌঁছেছে। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার করে ঢাকা থেকে মরদেহটি বামনডাঙ্গায় নিয়ে আসা হয়।

এ সময় ওই হেলিকপ্টারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ আওয়ামী লীগ নেতারা ছিলেন।

সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এই হেলিকপ্টার সোমবার দুপুর ১টা ১৬ মিনিটে বামুনডাঙ্গার একটি ফাঁকা জমিতে অবতরণ করে।

তিনি জানান, এখান থেকে মরদেহটি নিহতের নিজ বাড়িতে নেওয়া হবে। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহটি বাড়িতে রাখা হবে। বিকালে নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ঢাকায় সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতের প্রতি শেষ ফুলেল শ্রদ্ধা জানান।

গতকাল রোববার নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বোন তাহমিদা কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা