,

নাসিরনগরে হামলা : হরিপুর ইউপি সচিব ও আঁখির সহকারী আটক

news-image


নিজস্ব প্রতিবেদক
: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুবাড়ি ও মন্দিরে ভাংচুর,হামলার ঘটনায় জড়িত সন্দেহে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হলেও সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। নাসিরনগর থানা অফিসার ইনচার্জ আবু জাফর জানান, রোববার রাতে হরিপুর গ্রাম থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ সচিব মনোরঞ্জন দেবনাথ ও ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের আনন্দবাজার থেকে উত্তম কুমার দাসকে জিজ্ঞাসবাদের জন্য আটক করে নাসিরনগর থানায় নিয়ে আসা হয়েছে।নাসিরনগর হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির সঙ্গে মনোরঞ্জন ও উত্তমের যোগাযোগ রয়েছে। আঁখির অবস্থান সম্পর্কে জানতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা