,

দ্বিতীয় জানাজা সম্পন্ন: এমপি লিটনের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে অনুষ্ঠিত এ জানাজায় জাতীয় সংসদের সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে সকাল পৌনে ১০টায় এমপি লিটনের মরদেহ সংসদ ভবনের চত্বরে আনা হয়। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় গাইবান্ধার নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

এরপর তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়ার পর সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানানন, এমপি লিটনকে ঘাতকরা খুব কাছ থেকে ৫টি গুলি করে। ওইসব গুলি তার বুকে ও হাতে বিদ্ধ হয়।

গতকাল রোববার নিহত এমপি লিটনের প্রথম জানাজা রংপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা