,

ইস্তাম্বুলে নিহতদের মধ্যে অন্তত ১৬ বিদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের ইস্তাম্বুল নগরীর রেইনা নৈশক্লাবে নববর্ষ উদযাপনকালে বন্দুক হামলায় যে ৩৯ জন নিহত হয়েছেন, তার মধ্যে অন্তত ১৬ বিদেশি নাগরিক রয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলুর বরাত দিয়ে এ কথা জানান বিবিসি।

টেলিভিশনে এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের ১৬ জন বিদেশি ও পাঁচজন তুরস্কের নাগরিক। হামলায় আহত আরো ৬৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

নিহত অপর ১৮ জনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ইস্তাম্বুলের ওরকাটয় এলাকায় রেইনা নৈশক্লাবে হামলায় অন্তত ৬৯ জন আহত হন। শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

সান্তাক্লজের পোশাক পরে একজন সন্ত্রাসী এ হামলায় চালায়। ইস্তাম্বুলের নিরাপত্তা কর্মকর্তা ভাসিপ সাহিন জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে দুই সন্ত্রাসী নির্মম ও বর্বরভাবে নিরীহ লোকজনের ওপর গুলি চালায়, যারা নববর্ষ উদযাপন করছিল।

হামলার সময় নৈশক্লাবে প্রায় ৭০০ লোক ছিল। তাঁদের মধ্যে অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন।

বার্তা সংস্থা দোগান জানায়, হামলাকারীরা আরবি ভাষায় কথা বলছিল। তুরস্কের এনটিভি জানায়, বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন।

কয়েক দিন আগে আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভকে গুলি করে হত্যার পর নববর্ষ উদযাপনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় গোটা তুরস্ককে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কেবল ইস্তাম্বুল নগরীতেই দায়িত্ব পালন করছিলেন ‌১৭ হাজার পুলিশ। অথচ এর মধ্যেই নাইটক্লাবে হামলার ঘটনা ঘটল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা