,

সংসদের দক্ষিণপ্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় তার এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রীপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এখন তার মরদেহ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আছর তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

এর আগে, রবিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে এমপি লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় এনে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে