,

ইস্তাম্বুলের নাইটক্লাবে হামলাকারীকে এখনও খুঁজছে পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে গুলি চালিয়ে ৩৯ জনকে হত্যা করা সেই বন্দুকধারীর এখনও তার সন্ধান পায়নি পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু বলছেন, হামলায় নিহতদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিল। এছাড়া হামলায় আহত আরও অন্তত ৭০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর বিবিসির।

এদিকে, হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলছেন, তার দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে।

সারা বিশ্বের বিভিন্ন নেতা এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন – যার মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তিনি তার প্রতিক্রিয়ায় অঙ্গীকার করেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মস্কো একজন বিশ্বস্ত সাথী হিসেবে তুরস্কের পাশে থাকবে।

ইস্তাম্বুলের গভর্নর জানিয়েছেন, নতুন বছরের রাতে স্যান্টক্লসের পোশাক পরা বন্দুকধারী নাইট ক্লাবের ভেতরে ঢুকেই গুলি চালাতে শুরু করে। এ সময় ক্লাবে প্রায় ৭০০ মানুষ ছিল। তারা নববর্ষ উদযাপন করছিল। হামলার পর অনেকেই ভয় আর আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা