,

সেমিফাইনালে আজ বাংলাদেশ-মালদ্বীপ মুখোমুখি

news-image

মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের দুটি সেমিফাইনাল আজ সোমবার অনুষ্ঠিত হবে। প্রথম সেমিতে বাংলাদেশ ও মালদ্বীপ পরস্পরের মোকাবিলা করবে। বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে স্বাগতিক ভারত ও নেপাল।
বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। একই গ্রুপে ভারত রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সাফ ফুটবলে ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ড্র। এর আগে ছয়বার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আর ছয়বারই ভারতের কাছে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ায় বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা দারুণ উজ্জ্বল। উল্লেখ্য, গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা