,

অধিক নেকির সহজ আমল

news-image

ইসলাম ডেস্ক : আমরা সারাদিন অনেক সময় অবহেলায় নষ্ট করে থাকি অথচ ছোট ছোট কিছু আমল আছে যেগুলো পালন করতে কোন রকম কষ্ট হয় না। আবার নেকির পরিমাণও অনেক বেশি। একটি হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘আমার নিকট সমস্ত পৃথিবী অপেক্ষাও প্রিয়তর হচ্ছে ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা’। [মুসলিম]

অন্য একটি হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দৈনিক একশত বার বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তাঁর প্রশংসার সাথে’, তার সমস্ত গুনাহ মাফ করা হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার ন্যায় অধিক হয়’। [বুখারি, মুসলিম]

আরো একটি হাদিসে হজরত আবু হুরায়রাহ (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, ‘দু’টি সংক্ষিপ্ত বাক্য যা বলা সহজ, অথচ পাল্লাতে ভারী ও আল্লাহর নিকট অধিক প্রিয়। তা হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম’। [বুখারি, মুসলিম] এ তাসবিহটি তিনটি বৈশিষ্ট্যের অধিকারী- (১) বলা খুব সহজ (২) কিয়ামতের দিন পাল্লায় ভারী হবে (৩) আল্লাহর নিকট অতীব প্রিয়। এই তাসবিহ পাঠ করার ফলশ্রুতি জান্নাত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা