,

জামায়াত-শিবিরকে  দোষ দেয়া হচ্ছে খুনিদের আড়াল করতে : জামায়াত

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর খুনিদেরকে আড়াল করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর দোষ চাপিয়ে গণহারে গাইবান্ধা, নীলফামারী, রংপুর ও লালমনিরহাট জেলায় জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ রোববার এক বিবৃতিতে বলেন, একজন এমপির বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে তাকে গুলি করে হত্যা করার ঘটনাই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে! অথচ সরকার ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অহরহ বলে বেড়াচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।
অধ্যাপক মুজিব এমপি লিটন হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানিয়ে বলেন, দেশে কোনো ঘটনা ঘটলেই তার তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে এনে অত্যাচার চালানো হয়। সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর আর কত অত্যাচার চালাবে? আমরা বারবার বলেছি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই কোনো হত্যাকাণ্ডের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। প্রকৃত খুনিদের আড়াল করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এসব বক্তব্য দেয়া হয়। অতীতে বারবার বিভিন্ন ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে সম্পৃক্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু কোনো ঘটনাই আজ পর্যন্ত তারা প্রমাণ করতে পারেনি।

জামায়াতের এ নেতা বলেন, আওয়ামী লীগের এমপি লিটন হত্যার পর সুন্দরগঞ্জ, সাঘাটা ও পলাশবাড়িসহ গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট জেলায় বাড়ি ঘরে হানা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় অর্ধশতাধিক নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। সুন্দরগঞ্জে জামায়াত সমর্থক ডা. আবদুল গাফ্ফারের দোকান এবং বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। অথচ এ ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি আওয়ামী লীগ কর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্তভাবে অবিলম্বে মুক্তি প্রদানের দাবি জানান। সেই সাথে জনগণকেও এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে