,

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণের দ্বারপ্রান্তে উত্তর কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরীয় নেতা কিম জং উনজাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নির্মাণ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। রবিবার ইংরেজি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় দেশটির নেতা কিম জং উন জানিয়েছেন, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার চূড়ন্তা পর্যায়ে রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

 

কিম জং উন বলেন, সর্বাধুনিক সরঞ্জামের উপাদান নিয়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জন্য গবেষণা ও উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। আইসিবিএম রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি শেষ পর্যায়ের দিকে।

২০১৬ সালে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এসব ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার। পারমাণবিক ওয়ারহেড যুক্ত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করার সামর্থ্য উত্তর কোরিয়ার নেই। এ সক্ষমতা অর্জন করতে দেশটির আরও বেশ কয়েক বছর লাগতে পারে।

জাতিসংঘ ২০০৬ সাল থেকেই উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে। গত বছরের ৯ সেপ্টেম্বর পঞ্চম বারের মতো পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর নিষেধাজ্ঞা আরও কঠোর করে জাতিসংঘ।

ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া মহাশূন্যে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। এটাকে পারমাণবিক সক্ষমতা অর্জনে উত্তর কোরিয়ার সুদূরপ্রসারি পরিকল্পনা হিসেবে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে