মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর হাতে ওয়ালটন ল্যাপটপ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগরে রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর তিনি ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এসময় তিনি ওয়ালটন ল্যাপটপ হাতে নিয়ে দেখেন এবং দেশীয় প্রযুক্তি পণ্যের উৎকর্ষতার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী পরিদর্শন করার সময় প্যাভিলিয়নে উপস্থিত ওয়ালটনের কর্মকর্তারা পরে জানান, মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটনের পণ্য সামগ্রী ও দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশে ওয়ালটনের অগ্রগতি দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে, ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ, কম্প্রেসার, ফ্রিজ ও এনার্জি সেভিং হোম অ্যাপ্লায়েন্সেস দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসব পণ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

উপমহাদেশে একমাত্র ওয়ালটনই সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানের কম্প্রেসার তৈরি করতে যাচ্ছে জেনে তিনি ওয়ালটনকে শুভেচ্ছা জানান।

প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ হাতে নিয়ে দেখেন। এসব পণ্য দেশেই তৈরি হচ্ছে জেনে তিনি গর্ববোধ করেন। একই সঙ্গে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জেনে খুশি হন। এ খাতের দ্রুত বিকাশে সরকারের সব রকমের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ওয়ালটন প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান এসএম শামসুল আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এসএম রেজাউল আলম ও তাহমিনা আফরোজ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এবং বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএম জাহিদ হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর এ পরিদর্শনে আমরা যার পর নাই আনন্দিত ও উৎসাহ বোধ করছি। এটি আমাদের কর্মস্পৃহা বাড়াবে। প্রযুক্তি নিয়ে গবেষণায় আমরা আরো বেশি মনোযোগী হতে পারব। এর ফলে আমরা নতুন নতুন প্রযুক্তি পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখতে পারব।’

উল্লেখ্য, এবার বাণিজ্য মেলায় বিশাল জায়গা নিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন তিনতলা ওয়ালটন মেগা প্রিমিয়ার প্যাভিলিয়ন। যার আয়তন ১৫ হাজার বর্গফুট। এই মেলার ইতিহাসে ওয়ালটনই প্রথমবারের মতো তৈরি করেছে এত বড় প্যাভিলিয়ন। যার চার পাশে রয়েছে সবুজের সমারোহ। প্যাভিলিয়নে একসঙ্গে যাতে অনেক লোক প্রবেশ ও বের হতে পারে সে জন্য রাখা হয়েছে ১৬ ফুট প্রশস্ত দরজা। শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধীদের প্যাভিলিয়নে প্রবেশের জন্য রয়েছে র‌্যাম্প (ধাপবিহীন) সিঁড়ি। বিভিন্ন ফ্লোরে ওঠা-নামার সুবিধার্থে অত্যাধুনিক সুপরিসর লিফটের পাশাপাশি আছে ৭ ফুট চওড়া সিঁড়ি।

এবার মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে নতুন চমক হচ্ছে সেলফি কর্নার। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের ছবি তোলার জন্য চমৎকার ব্যাকগ্রাউন্ডে স্থাপন করা হয়েছে এই স্পেশাল কর্নার।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের