,

মঙ্গলগ্রহে অভিযানে সক্ষম রুয়েট শিক্ষার্থীদের রোবট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলগ্রহে সফলভাবে অভিযান চালাতে সক্ষম রোবট উদ্ভাবন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল শিক্ষার্থী।

 

রবিবার দুপুরে ‘অগ্রদুত’ নামে নব উদ্ভাবিত এই রোবটের প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ। এই রোবটের প্রদর্শনী দেখতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভিড় করেন ছাত্র-ছাত্রীরা।

ভাইস চ্যান্সেলর বলেন, রুয়েটের শিক্ষার্থীরা ইতোমধ্যে বেশ কিছু ব্যতিক্রমধর্মী রোবট উদ্ভাবন করে দেশ ও বহিঃবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম এই রোবট উদ্ভাবন করে রুয়েট শিক্ষার্থীরা আবারও তাদের সৃজনশীলতা ও সক্ষমতা প্রমাণ করেছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের প্রধান প্রফেসর ড. এমদাদুল হক এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও রোবটিক সোসাইটি অব রুয়েটের (আরএসআর) সভাপতি ড. মো. রোকনুজ্জামান।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুকিদুর রহমান ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সায়েম মিসকাতের নেতৃত্বে একদল শিক্ষার্থী দীর্ঘদিন গবেষণা চালিয়ে ‘অগ্রদুত’ নামে এই রোবটটি উদ্ভাবন করেন।

এই রোবট উদ্ভাবন দলের নেতা মুকিদুর রহমান বলেন, তাদের উদ্ভাবিত রোবট যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম হবে। এই রোবট উদ্ভাবনে এমন কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যা স্বয়ঃক্রিয়ভাবে এই রোবট মঙ্গলগ্রহে অভিযান চালিয়ে সেখানকার আবহাওয়ার গতি প্রকৃতি, বিষাক্ত যে কোনো গ্যাসের উপস্থিতি নিরূপণ, ভূ-প্রকৃতির গঠন ইত্যাদি সম্পর্কে তথ্যাদি অনুসন্ধান এবং ছবি উত্তোলন করে পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে।

এই রোবট উদ্ভাবন দলের অপর নেতা মুকিদুর সায়েম মিসকাত জানায়, আমেরিকার ইউনির্ভাসিটি অব রোভার চ্যালেঞ্জার্স (ইউআরসি) প্রতিবছর মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম যে কোনে নতুন ও সৃজনশীল উদ্ভাবনের প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তাদের উদ্ভাবিত রোবট ‘অগ্রদুত’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে এবং তা প্রর্দশনের আমন্ত্রণ পেয়েছে। প্রয়োজনীয় স্পন্সর পাওয়া গেলে রুয়েট শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের উদ্ভাবিত রোবট ‘অগ্রদুত’এর প্রদর্শন করতে সক্ষম হবে বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা