বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচন : সরাইলে যুবলীগ নেতার উপর হামলার অভিযোগ

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করায় ইউপি যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলামের উপর হামলা চালিয়ে দুই পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় সরাইল থানায় মামলা হয়েছে। রোববার আহত মানির বাদী হয়ে সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ (৫০) কে প্রধান আসামী করে মোট ২৯ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় হামলার সময় মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে ৫ লক্ষাধিক টাকা লুটপাটের কথা বলা হয়েছে। মামলার এজহার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড (সরাইল) থেকে চুন্টা ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান মিয়া ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি মনির সাধারন সদস্য পদ প্রার্থী ছিলেন। তারা ছাড়াও আরো দু’জন সহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছিলেন। কিন্তু নির্বাচনের শুরু থেকেই সোলায়মান মিয়ার লোকজন মনিরকে নির্বাচন থেকে সরানোর জন্য নানা ভাবে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা মনিরকে প্রাণনাশের হুমকি দেয়। এর জের ধরে গত শনিবার সকালে সোলায়মান মিয়ার পক্ষের ভাতিজা সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ ও পিন্টু মিয়াসহ ২৫ থেকে ৩০ জন লোক লাঠিসোঁটা নিয়ে চুন্টা বাজারে মনিরুল ইসলামের ওষুধের দোকানে হামলা চালান। এ সময় তাঁরা মনিরুল ইসলামকে পিটিয়ে দুই পা ভেঙ্গে গুরুতর আহত করেন। তাঁর দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। তাঁরা দোকানে ভাঙচুর করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নষ্ট ও লুটপাট করেছে। গত বৃহস্পতিবার রাতেও চুন্টা বাজারে সোলায়মান মিয়ার গোষ্ঠীর একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনিরের উপর হামলা চালানোর চেষ্টা করে। স্থানীয় কিছু গন্যমান্য লোক উপস্থিত থাকায় তারা হামলা করতে পারেনি। হামলার বিষয়টি ইউপি সদস্য আক্তার মিয়া ও সাবেক ইউপি সদস্য লতিফ মিয়াকে জানানো হয়। এ ঘটনার একদিন পরই গতকাল সকালে তার ব্যবসা প্রতিষ্টান পাপিয়া ড্রাগ হাউজে প্রবেশ করে সোলায়মান মিয়ার লোকজন এ হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, দা, বল্লম, চাপাতি ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মনিরকে গুরুতর আহত করে। এক পর্যায়ে মনিরের উরুর নীচে ডান পাটি ভেঙ্গে যায়। লোকজন তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে জনৈক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা মনিরকে আঘাত করার সময় চিৎকার করে বলেছে ‘নির্বাচনের শখ মিটাইয়া দেই। আর জীবনে নির্বাচনের নাম নিবেনি বল।’ আহত মনিরের মেয়ে তানিয়া বেগম (২৪) কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবার অপরাধ একটাই সে কেন নির্বাচনে প্রার্থী হল। গত বৃহস্পতিবার রাতে আব্বাকে তারা মারতে চেষ্টা করল। বিষয়টি জেনেও স্থানীয় নেতৃবৃন্দ কোন ব্যবস্থা নিল না। এখানে কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধন রয়েছে বলে মনে হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই। চুন্টা ইউপি আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী সোলায়মান মিয়া তার গোষ্ঠীর ভাই ভাতিজা কর্তৃক মনিরকে মারধর করার কথা স্বীকার করে বলেন, নির্বাচনের দিন সরাইলে মনির আমাকে প্রকাশ্যে অনেক লোকজনের সামনে গালিগালাজ করেছে। এর প্রতিশোধ হিসেবে আমার লোকজন মনিরকে মারধর করেছে। বিষয়টি নিস্পত্তির জন্য আমি জেলা সদর হাসপাতালে লোক পাঠিয়েছি।
প্রসঙ্গত, ২৮ ডিসেম্বর দেশব্যাপী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী উপজেলার পাকশিমুল ইউনিয়নের আবদুল্লাহ ভূঁইয়া ১২ ডিসেম্বর উচ্চ আদালতে একটি রিট পিটিশন (নং ১৫৭৬২/২০১৬) করেন। এই রিট পিটিশনের ভিত্তিতে উচ্চ আদালতে আগামী ৫ জানুয়ারি এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করার আদেশ জারি করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু