,

ব্যাটসম্যানদের নিয়ে আলাদা মিটিং করলেন হাথুরুসিংহে

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুর দিকে ব্যাটসম্যানরা ভালো সুযোগ তৈরি করেছিল। তবে শেষ দিকে ব্যাটসম্যানরা ছন্দে না থাকায় ওয়ানডে হতাশ হতে হয় টাইগারদের। তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের সঙ্গে আলাদা মিটিং করলেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রান করতে গিয়ে খুব ভালো শুরু না হলেও দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েস আর সাব্বির রহমান রুম্মনের হাত ধরে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকা। ৩০ রানে প্রথম উইকেট হারানোর পরও একপর্যায়ে স্কোর ছিল এক উইকেটে ১০৫।

ঠিক সেখান থেকে ছন্দপতন। মিডল অর্ডার ভেঙে পড়লো তাসের ঘরের মতো। ১৮৪-তে অলআউট। ইমরুল ৫৯। আর সাব্বির ৩৮। তারপর ব্যর্থতার মিছিল। মাহমুদউল্লাহ রিয়াদ (১), সাকিব আল হাসান (৭), মোসাদ্দেক হোসেন সৈকত (৩) ও তানবির হায়দার (২) ফিরে গেলেন অল্প সময় ও নামমাত্র সংগ্রহে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রথম ব্যাটিংয়ে নামার পর প্রথম উইকেটে উঠলো ১০২ রান। তা-ও মাত্র ২১.২ ওভারে। ওভার পিছু প্রায় ৫। ৫০ ওভারের ম্যাচে আদর্শ সূচনা। ওয়ানডে ফরম্যাটে এতো ভালো, সুন্দর ও সাবলীল শুরু খুব কমই দেখা যায়। এমন উড়ন্ত সূচনার পর খুব খারাপ হলেও রান আড়াইশো পার হয়ে পৌনে তিনশোর আশাপাশে থাকার কথা। সেখানে বাংলাদেশ থামলো ২৩৬ রানে।

ওয়ানডের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে হলে ব্যাটসম্যানদের জ্বলে ওঠার কোন বিকল্প নেই। তাই ব্যাটসম্যানদের দিকে আলাদা করেই নজর রাখছেন টাইগার কোচ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা