,

নায়িকা মাহিয়া মাহিকে শোকজ

news-image

বিনোদন প্রতিবেদক : এবার ঢাকাই ছবির আলোচিত-সমালোচিত নায়িকা মাহিয়া মাহিকে শোকজ পাঠিয়েছে শিল্পী সমিতি।

জানা গেছে, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির নায়িকা হিসেবে নেয়া হয়েছিল পরীমনিকে। কিন্তু ছবিটির প্রথম এক লট শুটিংয়ের পর বিশেষ কারণে তাকে বাদ দিয়ে মাহিয়া মাহিকে চুক্তিবদ্ধ করেন পরিচালক।

চুক্তির পর বিয়েতে আবদ্ধ হন মাহি। ফলে শুটিং শুরু হয়নি ছবিটির। বিয়ের পর মাহি অভিনয়ে ফিরেন। এর পর ছবিটির কিছু অংশের শুটিংও করেন।

কিন্তু হঠাৎ করে অজানা কারণে পরে আর শিডিউল দেননি মাহি। পরিচালক বারবার মাহির শিডিউল চেয়েও পাননি বলে জানিয়েছেন। ফলে উপায়ন্তর না দেখে গত ৩০ ডিসেম্বর পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির কাছে মাহির বিরুদ্ধে অভিযোগ করেছেন শানু। এ অভিযোগের কারণেই মাহিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে শিল্পী সমিতি।

এ শোকজের বিষয়ে সত্যতা জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মাহিকে চিঠি দিয়েছি। এতে আমরা তার বক্তব্য জানাতে বলেছি। আমার বিশ্বাস, শিগগিরই তিনি উত্তর দেবেন।’

তবে মাহিয়া মাহি এ বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমি বিব্রত। আমি পেশাদার অভিনেত্রী, অবশ্যই ঝামেলা মিটিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১