বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করা হবে : মহাসমাবেশে এরশাদ [ভিডিও]

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সর্বস্তরে কোটা চালু করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মহাসমাবেশ  অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর ১০টায় শুরু হয় বক্তৃতা পর্ব।

পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাসমাবেশে সভাপতিত্ব করেন। সারা দেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে আবারও ঘোষণা দেন এরশাদ।

এরশাদ বলেন, জাতীয় পার্টিতে আজ আমি যে শক্তি দেখছি আমি, কারো সঙ্গে হাত মেলানোর প্রয়োজন নাই। জাতীয় পার্টি বিগত নির্বাচনে এককভাবে যেসব নির্বাচন করেছে তাতে লাভবান হয়েছে। কিন্তু জোটগতভাবে গত তিনটি নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতিগ্রস্ত হতে চাই না।

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি বলেন, তোমরা প্রস্তুত হও। আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। নির্বাচনে জিততে হলে শক্তি প্রয়োজন। দলকে জয়ী করতে পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে এখনই মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। আমরা নিজেরাই ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করব। এ সময় তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।


তিনি বলেন, আমি জোর করে ক্ষমতা গ্রহণ করিনি, ক্ষমতা দেয়া হয়েছিলো জাতিকে রক্ষা করার জন্য। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। দুই বছরের মধ্যে শান্তি ফিরিয়ে এনেছিলাম। অভ্যুত্থান করি নাই, রক্তপাত হয় নাই। শান্তিপূর্ণভাবে তদানীন্তন রাষ্ট্রপতি আমার কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জনগণের মনে প্রশ্ন- আমরা (জাতীয় পার্টি) ক্ষমতায় গেলে কী দেব? জনগণের উদ্দেশে বলতে চাই, আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা গড়ে তুলব।

তিনি বলেন, এই সরকার (ব্যবস্থা) দিয়ে মানুষ উপকৃত হয় নাই, তারা নিষ্পেষিত হয়েছে। জনগণ মুক্তি চায়।

এরশাদ বলেন, নির্বাচন পদ্ধতির সংস্কার বা পরিবর্তন চাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় গেলে উপজেলা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ (শক্তিশালী) করব। বর্তমান উপজেলা চেয়ারম্যানদের কোনও ক্ষমতা নাই। ক্ষমতার জোর আমলা, ইউএনও’র। আমরা চাই না, জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধি ছাড়া অন্য কেউ পালন করুক।

তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ঘরে ঘরে বিদ্যুত দেব, শিল্প-কারখানা গড়ে ‍তুলব, প্রত্যেক উপজেলায় গুচ্ছগ্রাম করব। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে বিদেশে চাকরির দরজা খুলে যাবে। লাখ-লাখ শ্রমিকের সেখানে কর্মসংস্থান হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিসহ দলের শীর্ষ নেতারা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত