,

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড উপস্থাপনায় থাকছে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ ও বেওয়াচ সিনেমায় অভিনয় করে পশ্চিমা বিশ্বে বেশ ভালো পরিচিতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের নামি-দামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে নিয়মিতই উপস্থিত হচ্ছেন তিনি।

এর আগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে উপস্থাপক হিসেবে দেখা গেছে এ অভিনেত্রীকে। এবার ৭৪তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-২০১৭’-তে উপস্থাপক হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে গোল্ডেন গ্লোবের অফিশিয়াল অ্যাকাউন্টে প্রেজেন্টার হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ঘোষণা করা হয়। টুইটে লেখা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, টিমোথি ওলিফ্যান্ট, জাস্টিন থেরক্স এবং প্রিয়াঙ্কা চোপড়া ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রেজেন্টার হিসেবে থাকবেন।

আগামী ৮ জানুয়ারি রোববার ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসের দ্য বেভার্লি হিলটনে অনুষ্ঠিত হবে এ অ্যাওয়ার্ডের মূল পর্ব। এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘দ্য টুনাইট শো’ খ্যাত জিমি ফ্যালন। প্রিয়াঙ্কা ছাড়াও এ অনুষ্ঠানে মঞ্চ মাতাতে থাকবেন অ্যামি সুমার, জো সালদাদো, ব্রি লারসনের মতো অভিনেত্রীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা