,

টমেটো জুস খান শরীর সুস্থ রাখুন

news-image

অনলাইন ডেস্ক : টমেটোর চাটনি, টমেটো দিয়ে ডাল, মাছের ঝোলে টমেটো, সালাদে কাঁচা টমেটো… টমেটো যারা ভালোবাসেন, তারা এর কোনওকিছুই বাদ দেন না। বাজার থেকে রোজ বাড়িতে টমেটো আসবেই।

তবে অনেকেই আছেন, যারা আবার টমেটো ততটা পছন্দ করেন না। সে যাই হোক, প্রতিদিন একগ্লাস করে টমেটোর জুস খাওয়া প্রত্যেকেরই উচিত।

কেন? টমেটোর জুসকে বলা হয় ‘সুপার ফুড’। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। আপনার শরীর সুস্থ রাখতে টমেটোর জুসের জুড়ি মেলা ভার। চলুন জেনে নেওয়া যাক টমেটোর জুসের নানা কয়েকটি উপকারী দিক—

► কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে- রোজ একগ্লাস করে টমেটোর জুস খেলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল। টমেটোর জুসে প্রচুর পরিমাণে ফাইবার, যা রক্তে এলডিএল বা ব্যাড কোলেস্টেরলের পরিমাণ কমায়।

► ওজন কমায়- দেহে জলের পরিমাণের ভারসাম্য বজায় রাখে। জুসের ‘লো সোডিয়াম ও হাই ফাইবার’ উপাদান অনেকক্ষণের জন্য আপনার খিদে মিটিয়ে রাখে। শরীরকে দুর্বলবোধ করতে দেয় না।

► ত্বকের জন্য ভালো- দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে রোজ একগ্লাস করে টমেটোর জুস খাওয়া অবশ্যই উচিত। টমেটোর জুস চামড়ার ট্যান দূর করে, ত্বকের কালো ছোপ দূর করে। সেইসঙ্গে অ্যাকনে ও ব্রণ নিরাময় করে। রোমকূপ বুজিয়ে দেয়। তৈলাক্ত ত্বকের সিবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

► ডিটক্সিফিকেশন- টমেটোর জুসে থাকে ক্লোরিন ও সালফার। যা আপনার শরীর থেকে টক্সিন দূর করে ডিটক্স করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে