,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষক ও হত্যাকারীর ফাঁসির দাবী

news-image

আমিরজাদা চৌধুরী : রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষন ও হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করে। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ মুন্সি, মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ, ইব্রাহিম আলী, আব্দুর রহমান, আনু মাষ্টার প্রমুখ। মানবন্ধনে বক্তারা, শিশু তোবামনির ধর্ষক ও হত্যাকারী আরশাদুর রহমানের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে ফাঁসির দাবী জানান। যাতে করে এরকম নির্মম হত্যার স্বীকার আর কোন শিশুকে হতে না হয় , আর কোন মায়ের বুক খালি না হয় সে জন্য অতি দ্রুত বিচার কার্যটি সম্পাদন করার দাবী জানানো হয়। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের নিকট স্বারক লিপি প্রদান করে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় সমতা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী তোবামনি তাফসির মাহফিল থেকে বাড়িতে ফেরার পথে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে ফেরিওয়ালা আরশাদুর রহমান (৩৮)। পরে একটি জমিতে নিয়ে ধর্ষণ শেষে গলায় ওড়ানা পেঁচিয়ে হত্যা করে। পরে গ্রেফতারকৃত আরশাদুর রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সরাফউদ্দিনের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আদালতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা