,

নাসিরনগরে হিন্দু মন্দির ও বাড়িঘরে  হামলায় : আ.লীগ নেতার রিমান্ড মঞ্জুর

news-image

নিজস্ব প্রতিবেদক : নাসিরনগরে হিন্দুবাড়ি ও মন্দিরে ভাংচুর,  হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূএে জানা যায় যে, দুপুরে আবদুল আহাদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে হাজির করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৭ ডিসেম্বর বিকেলে নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আবদুল আহাদকে গ্রেফতার করে নাসিরনগর থানা পুলিশ।

উল্লেখ্য যে,গত (৩০)অক্টোবর হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলার ও পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নাসিরনগর থানায় পৃথক পৃথক আটটি মামলা হয়। ছয়টি মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় ১০৫ জনকে  গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা