,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে   আহত ১৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা ও চান্দি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে বিভিন্ন ক্লিনিকে  চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, সংঘর্ষের কারণে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং রেলওয়ে স্টেশন ও ময়মনসিংগহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন ও ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। পুলিশ ও স্হানীয় সূএে  জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে কোড্ডা ও চান্দি গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কাদের মধ্যে এবং কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সেটি পুরোপুরি জানা যায়নি।

সংঘর্ষকারীরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে উঠে পড়লে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মঈনুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন সূএ জানায়, সংঘর্ষের কারণে তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটক পড়েছিল। পরে সংঘর্ষ থামার পর দুপুর ১২টায় ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেঁড়ে যায়।এতে প্রায় ১ ঘন্টার মত ট্রেনগুলি আটকা ছিল।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা