,

২০১৬ সালে বলিউডের কোন হিরো থেকে কত আয় ?

news-image

বিনোদন ডেস্ক : ২০১৬ শেষ হয়ে শুরু হল ২০১৭। তবে গত বছরটা সব মিলিয়ে বেশ ভালই গেল বলিউড বক্স অফিসের জন্য। বলিউডের তিন খান ছাড়াও অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, রণবীর কপূরের মতো নামী অভিনেতাদের ছবি থেকেও কোটি কোটি টাকা আয় হয়েছে বলিউড বক্স অফিসে। আসুন দেখে নেওয়া যাক ২০১৬-এ বলিউডের কোন হিরো কত আয় দিলেন বক্স অফিসকে!

অক্ষয় কুমার: এ বছর সাফল্যের শিখরে রয়েছেন তিনি। ২০১৬-এ তাঁর ‘এয়ার লিফ্ট’ (১২৯ কোটি টাকা), ‘রুস্তম’ (১২৮ কোটি টাকা) এবং ‘হাউজফুল ৩’ (১০৯ কোটি টাকা) মিলিয়ে মোট ৩৬৬ কোটি টাকা আয় হয়েছে বলিউড বক্স অফিসের।

সলমন খান: এ বছর ৬ জুলাই মুক্তির পর একের পর এক অনেক রেকর্ড গড়েছে সলমন খানের ‘সুলতান’। ভারতীয় বাজার থেকেই এ ছবির আয় হয়েছে ৩০১.৫ কোটি টাকা।

আমির খান: সবে মাত্র ২৩ ডিসেম্বর তাঁর এ বছরের একমাত্র ছবি ‘দঙ্গল’ মুক্তি পেয়েছে। মুক্তির পর ভায়তীয় বাজার থেকে ‘দঙ্গল’-এর প্রথম সাত দিনের মোট আয় ১৯৭.৫৪ কোটি টাকা। আরও দু’ দিনের আয় এখনও বাকি।

শাহরুখ খান: ২০১৬-এ শাহরুখের ‘ফ্যান’ (৮৫ কোটি টাকা) আর ‘ডিয়ার জিন্দেগি’ (৬৮ কোটি টাকা) মিলিয়ে ভায়তীয় বাজার থেকে মোট ১৫৩ কোটি টাকা উপার্জন হয়েছে বক্স অফিসে।

জন আব্রাহাম: ২০১৬-এ তাঁর অভিনীত ছবিগুলি থেকে মোট ১৩২ কোটি টাকা আয় হয়েছে বক্স অফিসে। এর মধ্যে রয়েছে ‘ঢিশুম’ (৭০ কোটি টাকা), ‘রকি হ্যান্ডসাম’ (২৬ কোটি টাকা) এবং ‘ফোর্স ২’ (৩৬ কোটি টাকা)।

সুশান্ত সিংহ রাজপুত: ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’র ব্যাপক সাফল্যের ফলে ১০০ কোটির ক্লাবে ঠাই হয়েছে তাঁর। এ ছবির মোট আয় হয়েছে ১৩৩.৫ কোটি টাকা।

অমিতাভ বচ্চন: এ বছর তাঁর তিনটি ছবি মুক্তি পেয়েছে। ‘তিন’ (১৯ কোটি টাকা), ‘ওয়াজির’ (৩৬ কোটি টাকা) এবং ‘পিঙ্ক’ (৬৮ কোটি টাকা) মিলিয়ে মোট ১২৮ কোটি টাকা বক্স অফিস রিটার্ন দিয়েছেন বলিউড শাহেনশা।

টাইগার শ্রফ: বছরটা বেশ ভালই গেল টাইগারের। এ বছর তাঁর অভিনীত ‘বাগি’ (৭৭ কোটি টাকা) এবং ‘এ ফ্লাইং জাঠ’ (৪০ কোটি টাকা) মিলিয়ে বক্স অফিসে মোট ১১৭ কোটি টাকা আয় দিয়েছেন টাইগার শ্রফ।

রণবীর কপূর: মন্দা কাটিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর হাত ধরে সাফল্যে ফিরেছেন রণবীর। ভারতীয় বাজার থেকেই এ ছবির আয় হয়েছে ১১২.৫ কোটি টাকা।

অজয় দেবগন: কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ায় বেশি কিছুটা ক্ষতির মুখে পড়তে হয় অজয় দেবগন অভিনীত-প্রযোজিত ‘শাবায়’কে। তবুও ভায়তীয় বাজার থেকে এ ছবির আয় হয়েছে ১০০.৩ কোটি টাকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে