,

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বাজে পারফরম্যান্স করলেও ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে আলো ছড়িয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে ফেরা এই পেসার পৌঁছেছেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন ‍মুস্তাফিজ।

মুস্তাফিজ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন দুটি ওয়ানডে। তাতেই নিয়েছেন ৪ উইকেট। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে দুটি আর নেলসনের শেষ ম্যাচে ৩২ রানে নিয়েছেন বাকি দুই উইকেট।

একইভাবে মুস্তাফিজের মতো ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন কিউই তারকা স্যান্টনার। ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৪ নম্বরে। বাংলাদেশি তারকাদের মধ্যে পেসার তাসকিনও এগিয়েছেন। ৮ ধাপ এগিয়ে রয়েছেন ৭৮ নম্বরে। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন তরুণ তারকা মোসাদ্দেক হোসেন। ৩৭ ধাপ এগিয়ে রয়েছেন ১৩৩ নম্বরে।

ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়ালেও দলীয়ভাবে হুমকিতেই রয়েছে বাংলাদেশ। ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯৫ রেটিং নিয়ে শুরু করা টাইগাররা হোয়াইটওয়াশ হওয়ার পর পয়েন্ট হারিয়েছে ৪টি। বর্তমানে ৭ম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

এরপরেই ৮৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাকিস্তান। ফলে র‌্যাংকিংয়ে এগিয়ে আসার ‍সুযোগ থাকছে পাকিস্তানের। আর এই র‌্যাকিংয়ের ওপরই নির্ভর করবে স্বনিয়ন্ত্রিতভাবে কারা সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে। স্বাগতিক ইংল্যান্ড ও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ৭ দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে