,

নাসিরনগরে বই বিতরণ উৎসব

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নববর্ষের প্রথম দিন আনন্দময় পরিবেশে সারাদেশের ন্যায় নাসিরগরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপূস্তক উৎসব দিবস পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই উৎসব মূখর পরিবেশে ছাত্রছাত্রিদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বই বিতরণকে কেন্দ্র করে সারা নাসিরনগর উপজেলার প্রাথমিক ,এতেদায়ী মাদ্রাসা,সিনিয়র মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়। গতকাল রবিবার নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,প্রধান শিক্ষিকা কামরুননাহার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহিমা আফরোজ,উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোঃ ইকবাল মিয়া,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম,মাহবুবুর রহমান, ইন্সট্রাক্টর মোঃ শাহাজানান ভুইয়া,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক এবিএম সালেম প্রধান শিক্ষক শাহ আলম,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ইউপি সদস্য মিজানুর রহমান,পুতুল রানী দাস,শিক্ষানুরাগী শিবলী চৌধুরী ও নজরুল ইসলাম প্রমূখ। বিনামূল্যে বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার বলেন, সারাদেশে একদিনে সকল বিদ্যালয় ও মাদ্রাসায় বই বিতরণ হচ্ছে যা কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের পক্ষেই সম্ভব। সমগ্র বাংলাদেশে পহেলা জানুয়ারী থেকে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে