,

২০১৬-তে অশ্বিন, হেরাথদের সঙ্গে মেহেদী মিরাজও

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দুর্দান্ত সময় পার করছেন রবিচন্দ্রন অশ্বিন। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জয় করেন এই ভারতীয় অফ-স্পিনার। ২০১৬ সালের সেরা বোলারও তিনি। বিদায় নিতে যাওয়া বছরে উইকেট শিকারের দিক থেকে অন্য সবার চেয়ে যোজন-যোজন এগিয়ে রয়েছেন অশ্বিন।

২০১৬ সালে সর্বোচ্চ ৭২ উইকেট নিয়েছেন অশ্বিন। ভারতের হয়ে এক ক্যালেন্ডার ইয়ারে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল দুজন। তারা হলেন কপিল দেব (৭৫ ও ৭৪) এবং অনিল কুম্বলে (৭৪)।

অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন রঙ্গনা হেরাথ। এই শ্রীলঙ্কান স্পিনার নিয়েছেন ৫৭ উইকেট। ৫০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

২০১৬ সালে উইকেশিকারের দিক থেকে শীর্ষে পাঁচে থাকা অপর দুজন হলেন স্টুয়ার্ট ব্রড (৪৮) ও ক্যাগিসো রাবাদা (৪৬)। শীর্ষ দশে থাকা অপর পাঁচজন হলেন যথাক্রমে- ইয়াসির শাহ (৪৬), রবীন্দ্র জাদেজা (৪৩), জস হ্যাজেলউড (৪২), নেইল ওয়াগনার (৪১) ও জেমস অ্যান্ডারসন (৪১)।

রবিচন্দ্রন অশ্বিন: ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন অশ্বিন। ২০১৬ সালে ১২ ম্যাচের ২৩ ইনিংসে ২৩.৯০ গড়ে ৭২ উইকেট নিয়েছেন এই ভারতীয় স্পিনার। এরমধ্যে ৮ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট নেন ৩ বার। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিনটি সিরিজেই ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ অ্যাওয়ার্ড জয় করেন অশ্বিন।

রঙ্গনা হেরাথ: মুত্তিয়া মুরালিধরনের উত্তরসূরি বলা হয় তাকে। শ্রীলঙ্কার স্পিন অ্যাটাককে একাই নেতৃত্ব দিচ্ছেন। বলা হচ্ছে রঙ্গনা হেরাথের কথা। ২০১৬ সালে ৯ ম্যাচের ১৭ ইনিংসে ১৮.৯২ গড়ে ৫৭ উইকেট নিয়েছেন এই শ্রীলঙ্কান অফ-স্পিনার। পাঁচবার ইনিংসে ৫ উইকেট নেয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নেন দুবার।

মিচেল স্টার্ক: হাঁটুর অস্ত্রোপচার শেষে দীর্ঘ দিন পর মাঠে ফিরলেও পারফরম্যান্সে তার কোনো ছাপ পড়েনি। যথারীতি বিধ্বংসী রূপেই হাজির হন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। মাত্র ৮ টেস্টে ২২.৫৮ গড়ে ৫০ উইকেট নেন তিনি। এরমধ্যে তিনবার ইনিংসে ৫ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নেন এই অজি পেসার।

স্টুয়ার্ট ব্রড: ইংল্যান্ডের অন্যতম সেরা বোলার তিনি। বছরের শুরুটা দুর্দান্ত করলেও শেষ দিকে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি স্টুয়ার্ট ব্রড। তারপরও বছর শেষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি। ১৪ ম্যাচে ২৫.৫৬ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন ব্রড। একবার ইনিংসে ৫ উইকেট পেলেও একবারও ম্যাচে ১০ উইকেট পাননি এই ইংলিশ পেসার।

ক্যাগিসো রাবাদা: দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের তরুণ সদস্য ক্যাগিসো রাবাদা দারুণ এক বছর পার করতে যাচ্ছেন। ৯ টেস্ট খেলে ২৩.৩৪ গড়ে ৪৬ উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার। চারবার ইনিংসে ৫ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন রাবাদা।

ইয়াসির শাহ: ২০১৬ সালে টেস্টে সর্বোচ্চ ১০ উইকেটশিকারির তালিকায় একমাত্র পাকিস্তানি হিসেবে জায়গা করে নিয়েছেন ইয়াসির শাহ। ১০ ম্যাচে ৩৮.৬৯ গড়ে ৪৬ উইকেট নিয়েছিলেন এই লেগ-স্পিনার।

রবীন্দ্র জাদেজা: অশ্বিনের ছায়ায় অনেকটাই ঢাকা থাকেন রবীন্দ্র জাদেজা। তবে নীরবে-নিভৃতে ঠিকই বল হাতে আলো ছড়িয়ে যাচ্ছেন এই ভারতীয় স্পিনার। বছর শেষে ৯ টেস্টে ২৭.৮৫ গড়ে জাদেজার নামের পাশে ৪৩ উইকেট সেটিই প্রমাণ করে।

জস হ্যাজেলউড: অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকে স্টার্কের নির্ভরযোগ্য সঙ্গী জস হ্যাজেলউড। ১১ টেস্টে ২৭.৮৫ গড়ে ৪২ উইকেট নিয়েছেন তিনি।

নেইল ওয়াগনার: নিউজিল্যান্ড পেসার নেইল ওয়াগনার ৯ ম্যাচে ২১.০৪ গড়ে ৪১ উইকেট নিয়েছেন। তিনবার ইনিংসে ৫ উইকেট নিলেও একবারও ম্যাচে ৫ উইকেট নিতে পারেননি তিনি।

জেমস অ্যান্ডারসন: ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২০১৬ সালের শুরুতে দারুণ ছন্দে ছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ইনজুরির কারণে শেষের দিকে নিজের সেরা ফর্ম হারিয়ে ফেলেন এই ইংলিশ পেসার। ১২ ম্যাচে ২৫.৪১ গড়ে ৪১ উইকেট নিয়েছেন তিনি। তিনবার ইনিংসে ৫ উইকেট এবং একবার ম্যাচে ১০ উইকেট নেন অ্যান্ডারসন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ২ টেস্ট খেলে ১৯ উইকেট নিয়েছেন এই টাইগার স্পিনার। সমান ম্যাচে সাকিব আল হাসান নেন ১২ উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে