,

জাকির নায়েকের সম্পত্তির মূল্য ১০০ কোটি!‌

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কমপক্ষে ৩৭টি সম্পত্তির মালিক বিতর্কিত ইসলামী ধর্ম প্রচারক জাকির নায়েক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর তদন্তে সামনে এলো এই নতুন তথ্য। জানা গেছে, অলাভজনক সংস্থা ‌ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ছাড়াও ভারতের মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তি রয়েছে জাকির নায়েকের।

এসব সম্পত্তির মধ্যে শুধু মুম্বাইতেই ২৫টি ফ্ল্যাট রয়েছে তার। যার বাজারমূল্য ১০০ কোটি ছাড়িয়ে যাবে। এ ছাড়াও মুম্বইয়ে জাকিরের বিভিন্ন দপ্তরে অভিযান চালিয়ে ধর্মসংক্রান্ত তার বক্তৃতার প্রায় ১৪,০০০ রেকর্ডিং উদ্ধার করেছে এনআইএ। যাতে প্রায় ৫,০০০ টেরাবাইট ডেটা রয়েছে। সেগুলি নিয়ে বিশদ আলোচনার জন্য গত বৃহস্পতিবার মুম্বাই পুলিমের সঙ্গে দেখা করেন গোয়েন্দা সংস্থার প্রধান শরদ কুমার ও অন্য কর্মকর্তারা।

ইসলামী ধর্ম প্রচারক বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা। বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই আইআরএফ কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি জাকিরের বিরুদ্ধে সংস্থার বিদেশি অনুদানের টাকা কারচুপির মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি তিনি। গত বছর ঢাকার গুলশান হামলার পর তার বিরুদ্ধে নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। তারপর থেকেই দেশছাড়া তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা