,

অস্ত্র হাতে আইএস শিশুদের অনুশীলনের নতুন ভিডিও প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, শিশুদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের শত্রু নিধনের অনুশীলনে নামিয়ে দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। সে ক্ষেত্রে সিরিয়ায় তাদের অধীনে থাকা বন্দিদের অনুশীলনের সরঞ্জাম হিসেবে ব্যবহার করছে তারা। ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বন্দুক দিয়ে ছাত্রদের নির্দেশ দেওয়া হচ্ছে শত্রুদের খোঁজার। এ ক্ষেত্রে বন্দিদের পলাতক বা লুকিয়ে থাকা শত্রুর সাজে ব্যবহার করা হচ্ছে।

কোনো বন্দিকে গুলি করা হচ্ছে বা কাউকে ওপর থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। অনুশীলনে ব্যবহারকারী বাচ্চাদের বয়স ১৩র বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রত্যেকের হাতে রয়েছে অস্ত্র। ৩৪ মিনিটের ভিডিওতে একটি বাচ্চাকে বলতে শোনা গিয়েছে যে তার বাবা তার হাতে বন্দুক তুলে দিয়েছে। এই সমস্ত শিশুদের আইএসের ভাষায় বলা হয় ‘কাবস অফ খিলাফত’।
তবে এই প্রথম শিশুদের ট্রেনিং ভিডিও প্রকাশ করেনি আইএস। আগের ভিডিওগুলিতে দেখা গিয়েছে তাদের অধীনে থাকা বন্দিদের গুলি করছে কিশোর বয়সের বেশকিছু যুবক। ২০১৩ সালে সিরিয়া ও ইরাকের বিভিন্ন স্থানের দখল নেয় আইএস। এরপর থেকেই দেশের স্কুল শিক্ষার্থীদের দায়েশ পদ্ধতিতে নিজেদের মতাদর্শে গড়ে তুলতে শুরু করে তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল ভিডিওটি আংশিক প্রকাশ করেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা