,

ময়নাতদন্তকারী চিকিৎসকরা দিয়াজের বাসায়

news-image

নিউজ ডেস্ক : অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহের দ্বিতীয় ময়নাতদন্ত করা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম তার বাসায় এসে পৌঁছেছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা দিয়াজের বাসায় আসেন। ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প‌্রধান চিকিৎসক সোহেল মাহমুদের সাথে আরও সাতজন চিকিৎসক রয়েছেন। এ সময় সিআইডির চট্টগ‌্রাম জোনের এএসপি অহিদুর রহমান ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থা উপস্থিত অাছেন।

ঢাকা মেডিক্যালের ফরেনসিক বিভাগের প‌্রধান চিকিৎসক সোহেল মাহমুদ দিয়াজের মরদেহ যেখান থেকে নামানো হয়েছে সেখানে খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে খাট ও ফ্যানের দূরত্বও নির্ণয় করছেন। এরপর দিয়াজের ঝুলন্ত মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট, হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে তারা কথা বলবেন।

এর আগে ২৮ ডিসেম্বর দিয়াজের ময়নাতদন্তকারী তিন চিকিৎসক চট্টগ্রামে আসার কথা থাকলেও তা পিছিয়ে আজ রবিবার করা হয়। গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা