,

কাজী হায়াতের ছবিতে মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘ঘুম’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন খ্যাতিমান চিত্রপরিচালক কাজী হায়াৎ। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা মৌসুমী। এটি পরিচালকের ৫০তম চলচ্চিত্র। এর আগে কাজী হায়াতের বেশকিছু ছবিতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন মৌসুমী। ফলে একই পরিচালকের নতুন ছবিতে কাজ করা নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। মৌসুমী বলেন, ‘এটা আমার ভীষণ সৌভাগ্য যে, কাজী হায়াতের মতো গুণী একজন চলচ্চিত্র নির্মাতার পঞ্চাশ’তম চলচ্চিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি। আমি কিন্তু আগে ভেবে দেখিনি যে, এটি তার পঞ্চাশ’তম চলচ্চিত্র হতে যাচ্ছে। সংবাদ মাধ্যম থেকে যখন জানানো হলো এটি তার ৫০তম চলচ্চিত্র, তখন সত্যিই আমার খুব ভালো লাগলো। এরইমধ্যে ঘুম চলচ্চিত্রটির গল্প শুনেছি। কাজী হায়াতের নির্দেশনায় কাজ করার মধ্যে ভালোলাগার বিষয় হচ্ছে এই যে, তার গল্প এবং সংলাপ অসাধারণ হয়। তিনি এমন বিষয় সাহসিকতার সাথে চলচ্চিত্রে তুলে ধরেন, যা অন্য আর কেউ তেমন একটা পারেন না। ঘুম ঠিক তেমনি একটি চলচ্চিত্র। আমি আশাবাদী এটি হবে নতুন বছরে আমার নতুন এক চ্যালেঞ্জ। আরেকটি কথা না বললেই নয়, এখন আগের মতো ধৈর্য্য নেই কাজ করার। কিন্তু প্রচ- মায়া আছে চলচ্চিত্রকে ঘিরে। যে কারণে কোনো রকম অবহেলা নিয়ে নয়, ভালোবাসা, শ্রদ্ধা, মায়া নিয়েই চলচ্চিত্রে কাজ করছি এখনো।’ কাজী হায়াৎ পরিচালিত মৌসুমী অভিনীত ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে রয়েছে-‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘ইতিহাস’ এবং ‘মিনিষ্টার’। কাজী হায়াৎ বলেন, ‘দেখতে দেখতে চলচ্চিত্র জীবনের ৩৭টি বছর অতিক্রম করেছি। ভাবতেই পারিনি সাফল্য নিয়ে ৫০তম চলচ্চিত্র নির্মাণ করতে পারবো। ইমপ্রেসকে ধন্যবাদ পাশে থাকার জন্য।
সেইসাথে মৌসুমীর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে, তিনি জানেন ঘুম কোনো বাণিজ্যিক চলচ্চিত্র নয়, তারপরও নায়িকা বেশ আগ্রহ নিয়ে কাজটি করার সম্মতি দিয়েছেন। ভালো কাজ করার জন্য তার মধ্যে যে প্রবল উৎসাহ দেখেছি, এটা আমাকে মুগ্ধ করেছে।’ এদিকে মৌসুমী অভিনীত ও নিদের্শিত ‘শূন্য হৃদয়’, শিমুল পরিচালিত ‘লিডার’ এবং হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রী’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা