,

ঢাকায় আনা হবে এমপি লিটনের লাশ

news-image

গাইবান্ধা প্রতিনিধি : সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) হত্যার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ রোববার সকাল থেকে হরতাল চলছে। বামনডাঙা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেন সকাল সাড়ে আটটা থেকে আটকে রেখেছে সাংসদের সমর্থকেরা। সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়নাতদন্ত শেষে সাংসদের লাশ ঢাকায় আনা হবে। জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা হবে। পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।

গাইবান্ধা সদরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে ঘরে ঢুকে সাংসদ মনজুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত অথবা উগ্রপন্থীদের সন্দেহ করছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাংসদের এপিএস জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, গতকাল রাতে সাংসদের ময়নাতদন্ত হয়েছে। তাঁকে ঢাকায় পাঠানো হবে। জাতীয় সংসদ ভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।প্রথম আলো

গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি তাঁদের নাম বলেননি।

বামনডাঙা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাদিম হোসেন বলেন, সাংসদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত হরতাল চলবে।
প্রসঙ্গত, সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি ছিলেন সাংসদ মনজুরুল। তিনি জামিনে ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে