,

বই উৎসব এখন ঐতিহ্যে পরিণত করেছি : শিক্ষামন্ত্রী

news-image

নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন তিনি।
বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে বই উৎসব করছে।
শিক্ষামন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যে শুরু হওয়া বই উৎসব আমরা এখন ঐতিহ্যে পরিণত করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানে-গুণে উজ্জ্বল প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।
নুরুল ইসলাম জানান, এ বছর চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৮৫টি বই বিতরণ করা হচ্ছে।
এবার পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
পাঠ্যপুস্তকের উৎসবকে কেন্দ্র করে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল প্রাঙ্গণে রাজধানীর প্রায় ৩১টি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি উৎসবমুখর হয়ে ওঠে।
শিক্ষার্থীরা লাল, সবুজ রঙের ক্যাপ মাথায় পরে বই উৎসবে অংশ নেয়। এ সময় নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীদের উল্লাস করতেও দেখা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা