,

ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলা, নিহত ৩৫

news-image

তুরস্কের প্রধান ও অভিজাত নগরী ইস্তাম্বুলে নুতন বর্ষ উদযাপনের সময় একটি জনাকীর্ণ নাইটক্লাবে সশস্ত্র হামলা চালিয়েছে দুবৃত্তরা। খবরে বলা হয়েছে এ হামলায় নিহত হয়েছে ৩৫ জন এবং ৪০ জন আহত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার (৩১ ডিসেম্বর) রাতে (১ জানুয়ারির প্রথম প্রহরে) নগরীর বেসিকতাস এলাকার জনপ্রিয় ‘রেইনা’ নাইটক্লাবে এ হামলা হয়।
খবরে বলা হয়, নাইটক্লাবটিতে দু’জন বন্দুকধারী হামলা চালিয়েছে। এসময় তাদের বেশ-ভূষা ছিল সান্তা ক্লজের। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশের অতিরিক্ত গাড়ি ও বেশ কিছু অ্যাম্বুলেন্স।
ইংরেজি নববর্ষ উদযাপন এশিয়া ও ইউরোপ নগরী বলে খ্যাত ইস্তাম্বুলে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলো। উৎসব উদযাপন নির্বিঘœ করতে রাতভর মাঠে আছে ১৭ হাজার পুলিশ সদস্য। এই নিরাপত্তার বলয় ভেঙেই এমন সশস্ত্র হামলা হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে