,

‘মারামারি’ দিয়ে বছর শুরু করছেন ডিপজল

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন না। তবে এবার নতুন বছরের প্রথম দিন থেকে পুরো উদ্যম নিয়ে নামছেন, শুরুটা করবেন মারামারির শুটিং দিয়ে। বলা হচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কথা। রোববার সকাল থেকে সাভারে ডিপজলের শুটিংবাড়ি দিপু ভিলায় শুরু হবে নতুন চলচ্চিত্র ‘এক কোটি টাকা’র শুটিং। প্রথম তিনদিন ছবির মারামারির দৃশ্য চিত্রায়ন করা হবে বলে জানিয়েছেন ডিপজল। ছবিটি পরিচালনা করছেন ছটকু আহম্মেদ।

‘এক কোটি টাকা’ ছবিটি নিয়ে পরিচালক ছটকু আহমেদ বলেন, ‘আমরা ১ তারিখ থেকেই ছবির শুটিং করব। প্রথম তিনদিন অ্যাকশন শুটিং হবে। এরপর আমরা সিক্যুয়েন্সের কাজ শুরু করব।’

নতুন ছবি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘শুটিং এমনিতেই অনেক কষ্টের কাজ। অনেকেই মনে করেন আমরা অনেক আরামে শুটিং করি। শুটিংয়ের মধ্যে সবচেয়ে কষ্ট মারামারির শুটিং করা। একজন শিল্পী যত বেশি কষ্ট করবে, তার ছবিটি তত ভালো হবে। আমি সব খেটে কাজ করেছি, সব সময় করব।’

ডিপজল নিজের প্রস্তুতি সম্পর্কে বলেন, ‘বেশ অনেক দিন পর আমি শুটিং করব, এ জন্য লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। নিয়মিত ব্যায়াম করে নিজের ওজন কমিয়েছি। আর ফাইট শেখার কিছু নেই কারণ আমি চলচ্চিত্রে দীর্ঘ সময় ফাইট করেছি। তবে ফাইটের কিছু ব্যায়াম আছে, যা আমি সব সময়ই করি।’

চলচ্চিত্র নিয়ে ডিপজল আরো বলেন, ‘বাংলাদেশে চলচ্চিত্রের বাজার অনেক বড়। তবে আমরা মানসম্পন্ন ছবি দিতে পারছি না। আমি বিশ্বাস করি দর্শক আমাদের সিনেমা হলে আমাদের ছবিই দেখতে চায়। আমি চেষ্টা করব ভালো ছবি দিয়ে দর্শককে হলে আনতে।’

এ বছর জাকির হোসেন রাজু পরিচালিত ও ডিপজল অভিনীত ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা