,

যে মাছে রয়েছে ড্রাগের নেশা!

news-image

অনলাইন ডেস্ক : নেশা করার জন্য এখন রাত জেগে মদ্যপান অথবা মাদকজাত কিছু সেবন করার আর প্রয়োজন হবে না৷ কারণ একটি মাছই এবার আপনাকে নেশার চরমে পৌঁছে দেবে৷ সেই সঙ্গে বেশ কয়েকদিন ঘোরের মধ্যে রেখে দেবে আপনাকে৷

আনন্দে হোক অথবা দুঃখে হোক, নেশাগ্রস্থ হওয়ার জন্য অনেকেই নানা ধরনের মাদকের উপর নির্ভর করেন৷ কিন্তু ভাবুন তো, একটি মাছ খেলে যদি এলএসডি বা কোকেনের মতো ড্রাগ নেওয়ার অনুভূতি হয়, তাহলে কেমন হবে। পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে এমনই এক ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছে৷ যা আপনাকে চরম নেশাগ্রস্থ করে তুলতে সক্ষম৷

সেই একটি মাছ খেলেই আগামী কয়েকদিন ঘোরের মধ্যেই থাকবেন আপনি৷ অর্থাৎ এই মাছ মানুষের শরীরে মদ বা ড্রাগের নেশার মতোই প্রভাব বিস্তার করে৷ সোনালি ও হলুদ রঙের আঁশ বিশিষ্ট এই মাছ দেখতে যতই সাধাসিধে হোক না কেন, এর ক্ষমতা কিন্তু মারাত্মক৷ আরবি ভাষায় মাছটির নামকরণ হয়েছে ‘সারপা সালপা৷’ যার মানে, যে মাছ আপনাকে স্বপ্ন দেখাতে পারে৷

এই মাছটি নিয়ে অবশ্য কম গবেষণা হয়নি৷ বিজ্ঞানীদের ধারণা এর কারণ মাছের খাদ্য৷ এই প্রজাতির মাছ এমন কিছু খাবার খায় যাতে তাদের দেহে বিষাক্ত ড্রাগ প্রবেশ করে৷ তার ফলেই হ্যালুশিনেসনের শিকার হন মানুষ৷ যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই জানাতে পারেনি বিজ্ঞান৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা