,

শুরু হোক নতুন পথচলা

news-image

নিউজ ডেস্ক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়,
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা।’

সত্যিই সময় এসেছে সব জরা-ক্লান্তি আর গ্লানিকে মুছে ফেলার। নতুন বছরকে বরণ করে নেওয়ার। সেইসঙ্গে হাত হাত রেখে নতুন করে পথচলার।

দেখতে দেখতে বিদায় নিচ্ছে আরেকটি বছর। বিদায় নিচ্ছে ২০১৬। আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে গণনা শুরু হবে নতুন বছর ২০১৭। আগামীকাল ভোরের কুয়াশা সরিয়ে নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিদায়ী বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-সংঘাত, পাওয়া-না পাওয়া, অর্জন-বিসর্জন সবকিছুই ঠাঁই নেবে স্মৃতির পাতায়। পুরোনো গ্লানি ভুলতে না ভুলতেই সবাই আবারও মেতে উঠবে নতুনের আনন্দে।

মহাকালের গর্ভে একটির পর একটি বছর বিলীন হয়। তারপরও মানুষ নতুন আশায় বুক বেঁধে নতুন বছরকে স্বাগত জানায়। বিদায়ী বছরের পাওয়া-না পাওয়া, আনন্দ-বেদনা, প্রত্যাশা-প্রাপ্তির হিসেব ভুলে ফের শুরু হয় নতুন বছরের পথচলা। অসীমের পানে মহাকালের যাত্রায় একেকটি বছর আসে নতুন উদ্দীপনা নিয়ে, নতুন প্রেরণা নিয়ে। আর সেই প্রেরণা নিয়েই মানুষ ধাবিত হয় আগামীর পথে।

২০১৬ সালে ব্যক্তিজীবনে, সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক অঙ্গনে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই এক বছরে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রেই নানা কারণে আমরা আলোচিত-সমালোচিত হয়েছি। তারপরও বিগত বছরটা আমাদের ভালোই কেটেছে। হিসেবের খাতা খুললে দেখা যায়, ব্যর্থতা এবং সফলতার মাপকাঠিতে খুব বেশি ব্যর্থ নই আমরা। বরং সফলতার ঝুলিটা বরাবরই সমৃদ্ধ হয়েছে।

যাহোক, চলার পথে নানা সমস্যা, বাধা-বিপত্তি আসবেই। তাই বলে বসে থাকলে চলবে না। বরং ২০১৬ সালে কী ভুল ছিল তা শুধরে নিয়ে শুরু করতে হবে ২০১৭ সালের নতুন পথচলা। নতুন বছর নিয়ে আসুক নতুন কিছুর বারতা। হানাহানি, রক্তপাত আর নয়। হাতে-হাত, কাঁধে-কাঁধ মিলিয়ে চলার অঙ্গীকার হয়ে উঠুক সবার শপথ। সবাইকে ২০১৭ সালের শুভেচ্ছা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা