,

হতবাক আ.লীগের নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে ঘরে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় ‘তাজ্জব’ ও ‘হতবাক’ হয়ে গেছেন আওয়ামী লীগের নেতারা। এই ঘটনা শোনার সঙ্গে দলটির নেতাদের কণ্ঠে বিস্ময় ও আতঙ্ক লক্ষ করা গেছে। দলটির নেতারা বলছেন, দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন জনমনে ভীতি ও আতঙ্ক ছড়াতে এই ধরনের হামলা করা হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য বলেন, এ ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়াবে, এটা স্বাভাবিক। তবে দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন সন্ত্রাসীরা জনমনে ভীতি ছড়াতে এই ধরনের হামলা করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সারা দেশে সন্ত্রাসকে বাড়ানো।

দলীয় সূত্র জানায়, নেতারা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা করছেন সাংসদ নিহত হওয়ার ঘটনাটি। ধানমন্ডিতে অবস্থিত দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিষয়টি আলোচনা হচ্ছে। সেখানে থাকা একজন নেতা  বলেন, ‘ওইখানে জামায়াত-বিএনপিতে ভরা। প্রথম সন্দেহ তো তাদের দিকেই। তবে দল থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশে যখন শান্তি বিদ্যমান, তখন জনগণের মধ্যে ভীতি সঞ্চার করতে এই ধরনের ঘটনা হয়েছে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করবে।’

মনজুরুল ইসলামকে বাসায় ঢুকে গুলি করে হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, গাইবান্ধার সাংসদ হত্যায় জড়িত ব্যক্তিদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা