,

সাংসদ হত্যার প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ-মিছিল

news-image

গাইবান্ধা প্রতিনিধি : দুর্বৃত্তের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও তাঁর কর্মী-সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। বিচ্ছিন্নভাবে তাঁরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।

সাংসদকে আজ শনিবার তাঁর সুন্দরগঞ্জের বাসায় ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সাংসদের মৃত্যুর খবর শুনে কয়েক শ নেতা-কর্মী ও কর্মী-সমর্থক সন্ধ্যা থেকে গাইবান্ধা-বামনডাঙ্গা-রংপুর সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা তিন রাস্তার মোড়ে সড়কের ওপর দাঁড়িয়ে অবরোধ সৃষ্টি করেন। সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।

গোবিন্দগঞ্জ উপজেলা শহরে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিল করেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

রাত আটটার দিকে সাংসদ হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরে মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখা।

এদিকে রাতে বিক্ষুব্ধ একদল ব্যক্তি সুন্দরগঞ্জ পৌরসভার কলেজ রোড এলাকায় আবদুল গাফফারের বাড়িতে অগ্নিসংযোগ করেন। তিনি নাশকতার মামলার আসামি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের