,

ভারতকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে শনিবার শক্তিশালী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সন্ধ্যায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে কোনো দলই গোলের দেখা পায়নি।

ফলে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ-ভারতের ম্যাচ। এই ড্রয়ে অবশ্য লাভ হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ ও ভারতের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে এই টুর্নামেন্টের গেল তিনবারের চ্যাম্পিয়ন ভারত।

সেমিফাইনালে মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে ভারত পেয়েছে শক্তিশালী নেপালকে।

এর আগে ভারতের সঙ্গে ছয়বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। ছয়বারই হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। এবার তাদের হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ কয়েকটি সুযোগ মিস করায় জয় পাওয়া হয়নি। তবে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের জার্সিধারীরা।

সোমবার সন্ধ্যায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। তার আগে বিকেলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালে ভারত অথবা নেপালকে পাবে সাবিনা-কৃষ্ণা রানীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা