,

রাত থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিভিন্ন দাবিকে সামনে রেখে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। সব ধরনের অ্যাম্বুলেন্স মালিক সমিতি এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। শনিবার, ৩১ ডিসেম্বর, রাত ১২ টা থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানা গেছে। দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে না পাওয়া অব্দি ধর্মঘট চালিয়ে যাওয়ার আভাসও দিয়েছেন সমিতির কর্তাব্যক্তিরা।

 

ধর্মঘটের কারণ সর্ম্পকে জানতে চাইলে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিআরটিএ থেকে অ্যাম্বুলেন্সকে রুট পারমিট দেওয়া হয় না, তবু রাস্তায় বের হলেই পুলিশ সার্জেন্টরা রুট পারমিট দেখতে চান। বিআরটিএ থেকে যদি আমাদেরকে পারমিট না দেওয়া হয়, তাহলে আমরা তা কিভাবে দেখাব। এ নিয়ে বিভিন্ন সময়ে মামলা এবং হয়রানি করা হয় আমাদের। আবার বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মামলা দেয়- অ্যাম্বুলেন্স কেন সিএনজি করা হয়েছে। রাস্তায় বের হলেই ৫ হাজার থেকে ১০ হাজার টাকার পর্যন্ত মামলা করা হয় আমাদের বিরুদ্ধে। এছাড়া পুলিশ সার্জেন্টদের দুর্ব্যবহার, নগদ টাকার কারবারসহ আরও অনেক বিষয় নিয়ে ক্ষুব্ধ আমরা।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এভাবে আমরা হয়রানির শিকার হচ্ছিলাম। তবে অতি সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পর থেকে এ হয়রানি আরও বেড়ে গেছে। এসব কারণে আমরা শনিবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স সমবায় সমিতি। মূলত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট, সার্জেন্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের দ্বারা অত্যাচারিত হয়েই এ সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি।’

রোগীদের আশু ভোগান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের কোনও মহল থেকে যদি আমাদের ডাকা হয়, আমাদের অভিযোগ শুনে যদি তারা এসব সমস্যার সমাধান দেওয়ার আশ্বাসও দেন, তাহলে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নেব।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি