,

আ.লীগ নেতাকে হত্যাচেষ্টা : গুলিতে গৃহবধূ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিপ্রা নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে খুলনা মহানগরীর দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে।

 

ডন খুলনা মহানগরীর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর।

নিহত শিপ্রা শিল্পব্যাংক খুলনা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী গুলি ছোড়ে; কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি শিপ্রার বুকে লাগে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা