মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতার বিচারের দাবীতে মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদকব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলে চাঁদা না দেওয়ায় আল মাসুম ভূইয়া শুভ (১৮) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছে যুবলীগ নেতা আকিল উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। দেওড়া গ্রামের কদর উদ্দিনের ছেলে আকিল শাহজাদাপুর ইউপি যুবলীগের সম্পাদক। শুভ ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী মহাবিদ্যালয়ের ব্যবসা ব্যবস্থাপনা (বিএমএ) বিভাগের ছাত্র। মাথার হাড়গুড় ভেঙ্গে বাকরুদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শুভ। ওই ছাত্রের জীবন এখন সংকটাপন্ন। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পরও গ্রেপ্তার হয়নি কেউ। গতকাল সকালে জেলা শহরের প্রেসক্লাবের সামনে হামলাকারী যুবলীগ নেতা আকিল ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শুভ’র সহপাঠিরা। এ ছাড়া ওই মানববন্ধনে অংশ নিয়েছে পৌর ডিগ্রী কলেজের শতাধিক শিক্ষার্থী ও সচেতন লোকজন। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, নিরীহ নিরঅপরাধ কলেজ ছাত্র শুভ। যুবলীগ নেতাকে চাঁদা দিয়ে ডিস ব্যবসা করার দায়ে শুভকে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে শুভ। মামলার এক সপ্তাহ পরও কেন কাউকেই গ্রেপ্তার করা হচ্ছে না। চাঁদাবাজ সন্ত্রাসী আকিল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় করানোর জন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। বছর ২ আগেও আকিলের বিরুদ্ধে সরাইল থানায় চাঁদাবাজী মামলা হয়েছিল। আহত শুভ’র বড় ভাই মামুন জানায়, আকিল ও তার ৩ ভাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েক করে আসছে। চাঁদাবাজি ও অনৈতিক ব্যবসাই তাদের মূল পেশা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের