বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজনের হামলায় যুবলীগ নেতা সংঙ্ঘাহীন

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রা‏হ্মণবাড়িয়ার সরাইলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধী প্রার্থী ইউপি যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করেছে অপর প্রার্থী মোঃ সোলায়মান মিয়ার লোকজন। সংঙ্ঘাহীন অবস্থায় সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পিন্টু ও ইমরানের নেতৃত্বে চুন্টায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রকাশ্যে হামলা চালিয়ে মনিরকে মারধর করে ১৫-২০ জন যুবক। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। তবে সোলায়মান মিয়া এ ঘটনাকে নির্বাচনের দিন তাকে গাল মন্দের প্রতিশোধ বলে উল্লেখ করেছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সোলমান মিয়া চুন্টা ইউপি আওয়ামীলীগের সভাপতি। আর মনিরুল ইসলাম একই ইউনিয়নের যুবলীগের সভাপতি। জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের (সরাইল) সদস্য পদে সোলায়মান মিয়া ও মনির দুজনই প্রার্থী হন। মোট প্রতিদ্বন্ধী প্রার্থী ছিল ৪ জন। সারা দেশের ন্যায় গত বুধবার সরাইলেও এ নির্বাচন হয়ে গেল। কিন্তু সদস্য পদে নির্বাচন হয়নি। নির্বাচনের দিন সকাল ৮টায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চ আদালতের একটি রীট পিটিশনের বরাদ দিয়ে ইসি’র লিখিত নির্দেশে সরাইলে সদস্য পদের নির্বাচন স্থগিত ঘোষনা করেন। এ ঘোষনায় সদস্য পদের প্রার্থীরা হতাশ ও ক্ষুদ্ধ হন। গত বৃহস্পতিবার রাতে চুন্টা বাজারে সোলায়মান মিয়ার গোষ্ঠীর একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনিরের উপর হামলা চালানোর চেষ্টা করে। স্থানীয় কিছু গন্যমান্য লোক উপস্থিত থাকায় তারা হামলা করতে পারেনি। হামলার বিষয়টি ইউপি সদস্য আক্তার মিয়া ও সাবেক ইউপি সদস্য লতিফ মিয়াকে জানানো হয়। এ ঘটনার একদিন পরই গতকাল সকালে তার ব্যবসা প্রতিষ্টান পাপিয়া ড্রাগ হাউজে প্রবেশ করে আবুল কাশেমের ছেলে পিন্টু (২০) ও মোঃ নূরুল ইসলামের ছেলে এমরান মিয়ার (২২) নেতৃত্বে ১৫-২০ জন যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে মনিরের উপর হামলা চালায়। লোহার রড, দা, বল্লম, চাপাতি ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মনিরকে গুরুতর আহত করে। এক পর্যায়ে মনিরের উরুর নীচে ডান পাটি ভেঙ্গে যায়। লোকজন তাকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে জনৈক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা মনিরকে আঘাত করার সময় চিৎকার করে বলেছে ‘নির্বাচনের শখ মিটাইয়া দেই। আর জীবনে নির্বাচনের নাম নিবেনি বল।’ আহত মনিরের মেয়ে তানিয়া বেগম (২৪) কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবার অপরাধ একটাই সে কেন নির্বাচনে প্রার্থী হল। গত বৃহস্পতিবার রাতে আব্বাকে তারা মারতে চেষ্টা করল। বিষয়টি জেনেও স্থানীয় নেতৃবৃন্দ কোন ব্যবস্থা নিল না। এখানে কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধন রয়েছে বলে মনে হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই। চুন্টা ইউপি আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী সোলায়মান মিয়া তার গোষ্ঠীর ভাই ভাতিজা কর্তৃক মনিরকে মারধর করার কথা স্বীকার করে বলেন, নির্বাচনের দিন সরাইলে মনির আমাকে প্রকাশ্যে অনেক লোকজনের সামনে গালিগালাজ করেছে। এর প্রতিশোধ হিসেবে আমার লোকজন মনিরকে মারধর করেছে। বিষয়টি নিস্পত্তির জন্য আমি জেলা সদর হাসপাতালে লোক পাঠিয়েছি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত আমার কাছে লিখিত কোন অভিযোগ বা মামলা আসেনি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু