,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৩০ 

news-image

নিজস্ব প্রতিবেদকশনিবার ব্রাহ্মণবায়িায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ৩৫টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১১টার সময় লোকাল বাসের ভাড়া নেয়াকে কেন্দ্র করে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের কালু মিয়ার সাথে পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের দুখু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে পৌনে ১২টার সময় উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে সংঘর্ষ ঢাকা-সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের তিনটি স্থানের উপর ছড়িয়ে পরে। এসময় বিশ্বরোড় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। মহাসড়কে চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
সংঘর্ষ থামাতে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে বিপুল পরিমান টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে প্রায় দেড় ঘন্টাপর পরিস্থিতি নিয়স্ত্রনে এনে দুটি মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, বাস ভাড়া ৫ টাকা কম দেয়াকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সরাইলের কুট্টাপাড়া ও খাঁতিহাতা গ্রামের লোকজন দু ’ভাগে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘষে জড়ান। তবে বতমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, প্রায় দুই ঘন্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রনে এনে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে